শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

লামায় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচি

৩৯

|| লামা উপজেলা প্রতিনিধি ||

‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এমন প্রতিপাদ্যে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে ৭দিন ব্যাপী (২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত) নানান কর্মসূচি হাতে নিয়েছে লামা মৎস্য অধিদপ্তর। সপ্তাহ ব্যাপী কর্মসূচি অবহিতকরণ ও প্রচারে শনিবার (২৮আগস্ট) সকালে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন লামা উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন। এ সময় উপ-সহকারী মৎস্য কর্মকর্তা বাবুল আব্দুল গফুর, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে সফল মৎস্য চাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়।