শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

৪৬

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

পারিবারিক কলহের জেরে খাগড়াছড়ির মানিকছড়িতে কপিল উদ্দিন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে।

বৃহস্প্রতিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার ১নং মানিকছড়ি (সদর) ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কপিল ওই এলাকার আবদুল মালেকের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কপিলের পরিবারে পারিবারিক কলহ চলছিলো। এতে সে সর্বদা হতাশাগ্রস্থ ও বিষণ্ণতায় ভুগছিল ছিলো। এরই জের ধরে বৃহস্প্রতিবার বিকেলে স্ত্রীর ও সন্তান তার শশুর বাড়িতে থাকা কালিন সময়ে তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত কপিলের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মানিকছড়ি থানার এস.আই আলী আক্কাস জানান, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়েরআসা হয়েছে।আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহনূর আলম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।