শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের স্কিমগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিবআসলে দেখার কেউ নেই, এখন ধর্মীয় অনুষ্টানের সময়ও পানি কিনতে হচ্ছেদুর্গম এলাকার মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ সৃষ্টি করতে হবেএশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধনলংগদু রাজনগর বিজিবি জোনের পক্ষে সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণ

আগামীকাল সাংবাদিক কামাল’র ১৭তম মৃত্যুবার্ষিকী

৭২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

২০০৪ সালের ২১ আগস্ট মধ্যরাতে (২২ আগস্ট মধ্যরাতে) তৎকালীন সময়ের মানিকছড়ি উপজেলার উদীয়মান সাংবাদিক মোঃ কামাল হোসেন’কে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে দুর্বত্তরা। শনিবার (২২ আগস্ট) তার ১৭তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে আগামীকাল (২২ আগস্ট) বিকেলে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা যায়, তৎকালীণ ছাত্রনেতা মোঃ কামাল হোসেন দৈনিক আজকের কাগজ ও প্রতিদিন খাগড়াছড়ির উপজেলা প্রতিনিধি ছিলেন। ২০০৪ সালে ২১ আগস্ট গভীর রাতে ( ২২ আগস্ট) উপজেলার তিনটহরী ইউনিয়নের নামারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে পারিবারে লোকজনের সামনে থেকে তুলে নিয়ে যায়। পরে তিনটহরী ইউনিয়নের খন্তামারা দুর্গম জনপদের কচু খেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের ছোট ভাই মোঃ জহির হোসেন বাদী হয়ে মানিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও প্রত্যক্ষ স্বাক্ষীর অভাবে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পায়। মৃত্যুকালে এক স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে যান তিনি।

আগামীকাল তার ১৭তম মৃত্যুবার্ষিকীতে পারিবারিক ও প্রেসক্লাবের উদ্যোগে পৃথকভাবে স্মরণসভা ও দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে।