শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

থানচিতে দুর্গম এলাকায় রকেট বিস্ফোরক লাঞ্চারের বোমা উদ্ধার

২৭৯

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচি উপজেলায় নেটওয়ার্ক বিহীন দুর্গম তিন্দু ইউনিয়ন এলাকায় থেকে ৫টি রকেট উচ্চক্ষমতার বিস্ফোরক লাঞ্চারের বোম উদ্ধার করেছে বলিপাড়া বিজিবির ৩৮ ব্যাটালিয়ন।

উপজেলা বলিপাড়া বিজিবির ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মোঃ শরীফ উল আলম এর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় এ বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

বলিপাড়া জোনের সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ আগষ্ট) গোয়েন্দা তথ্যে ভিত্তিতে থানচি উপজেলা সীমান্তবর্তী তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকায় ৫টি রকেট উচ্চক্ষমতার বিস্ফোরক লাঞ্চারের বোমের সন্ধান খবর পাওয়া যায়। পরে বান্দরবান রিজিয়নের অধীনস্থ বলিপাড়া জোনের বিশেষ অভিযানের এসব রকেট উচ্চক্ষমতার বিস্ফোরক লাঞ্চারের বোম উদ্ধার করা সম্ভব হয়।

এদিকে বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মোঃ শরীফ উল আলম জানান, উদ্ধারকৃত উচ্চক্ষমতা বিস্ফোরকগুলো ঐ এলাকার কোনো সন্ত্রাসী বাহিনী ব্যবহারের জন্য লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলো মর্টার রকেট লাঞ্চার উদ্ধার করে এলাকার বড় ধরনের কোন ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা করতে পেরেছি। উদ্ধারকৃত বিস্ফোরকগুলো কোন সন্ত্রাসী দলের তা এখনও জানা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, বর্তমানে উদ্ধারকৃত রকেট উচ্চক্ষমতার বিস্ফোরক লাঞ্চারের বোমাগুলো ঐ এলাকায় নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে সেনাবাহিনীর বোমা এস্কোড দলের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোমবার বিকালে বলিপাড়া জোনের তত্ত্বাবধানে রুমা উপজেলায় গ্যালেঙ্গা ইউনিয়ন এলাকায় মাটির নিচে পুতে রাখার পরিত্যাক্ত অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোমা বলিপাড়া জোন উদ্ধার করে ধ্বংস করা হয়।