শিরোনাম
বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপি

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার- ৫

৫১

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেড় কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ আগষ্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছালামী পাড়া থেকে এসব ইয়াবাসহ ৫ জনকে  আটক করা হয়েছে। 

আতককৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ছালামীপাড়ার মৃত: মৌলভী জাকির হোসেনের পুত্র মো.সৈয়দ উল্লাহ(৫০), একি ইউনিয়নের চাকঢালা ৬নং ওয়ার্ডের চেরারমাঠ এলাকার মৃত মকবুল আহাম্মদের পুত্র ছৈয়দ আলম (৪০),চাকঢালার ৬নং ওয়ার্ডের চেরারমাঠ এলাকার মৃত আলী আহাম্মদের পুত্র মোঃ আবুল কাশেম (৩৫), কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের থিমছড়ি এলাকার মৃত আমীর হামজা ওরফে মিয়াজির পুত্র মোঃ ইব্রাহিম খলিল (৩২),কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ৪নং ক্যাম্পের ৮/ডি-ব্লকের হেড মাঝি মো.আলী মিয়ার অধিনস্থ মৃত গোলাপ হোসেনের পুত্র ছাবের আহাম্মদ(৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি পুলিশ, পরে  ছালমীপাড়াস্থ কালভার্ট ব্রিজের উপর চাকঢালা সিএনজিকে তল্লাশি চালিয়ে ঘুমধুম ইউনিয়নের বড়ুয়াপাড়া সড়কস্থ থেকে ৪৬ হাজার ৫শত পিস ইয়াবাসহ ৫ মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়।

থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, আটককারিদের বিরুদ্ধে  মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।তিনি বলেন,ইয়াবা মুল্য আনুমানিক ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত আসামীদেরকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে।