শিরোনাম
এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধনলংগদু রাজনগর বিজিবি জোনের পক্ষে সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণকাপ্তাইয়ে পাহাড় ধসের ৯ বছর, এখনোও ঝুঁকিতে ৫শত পরিবারكيفية حل المشكلات الشائعة في وان اكس بت للايفونЛучшие способы скачать 1хбет приложение для ставок на Android

যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালন

৪৫

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মাদ্রাসা কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য ও যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুপার মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, যোগ্যাছোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আফসার শামীম, সাধারণ সম্পাদক অংশেপ্রু মারমা, উপজেলা মহিলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য শাহিনা আক্তার, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য তৈয়ব আলী, শাহ আলম, সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম সোহেল, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন প্রমূখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।