শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

লংগদুতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

৩০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

লংগদু উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন, লংগদু থানা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠন। এসময় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ১৫ ই আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, লংগদু জামে মসজিদ এর খতিব জনাব মাওলানা রেজাউল ইসলাম।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জান এর সঞ্চালনায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অর বিন্দু চাকমা, লংগদু থানা অফিসার্স ইনচার্জ আরিফুল আমিন, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংবাদ সভাপতি তৈয়ব আলী বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল্লাাহ,মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার ইমাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরন, সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক ও যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে দুই জনকে ৫০ হাজার টাকা করে ঋনের চেক বিতরন করেন।