শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বরকলে ল্যাব টেকনিশিয়ান করোনায় আক্রান্ত

৭৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় জ্বর, সর্দি, কাশি উপসর্গ রোগীদের কোভিড-১৯ নমুনা পরীক্ষা করতে গিয়ে নিজে করোনায় আক্রান্ত হলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের ল্যাব টেকনিশিয়ান।

শনিবার (১৪ অগাষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এন্টিজেন টেস্টের মাধ্যমে দুই জনের নমুনা পরীক্ষা করেন ল্যাব টেকনিশিয়ান। এর মধ্যে ১জনের নেগেটিভ ধরা পড়লেও ল্যাব টেকনিশিয়ানের পজিটিভ ধরা পড়ে বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর।

আক্রান্ত ব্যক্তির সাথে কথা বলে তিনি জানান, কোভিড-১৯ টেস্ট করা ঝুঁকি ভেবেও নিজের পরিবার এবং স্বার্থের কথা না ভেবে নমুনা পরীক্ষা করি।এতে আমাকে সহযোগিতা করার মতো কেউ নেই। একাই আমার ল্যাবের কাজ ও নমুনা সংগ্রহের কাজ সামলাতে হয়। যার কারণে এখন আমি নিজেই করোনায় আক্রান্ত।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যাছিং সাগর জানান, ল্যাব টেকনিশিয়ান গোপাল চাকমা করোনা পজিটিভ হওয়ায় তাকে হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। উপজেলায় স্বাস্থ্য বিভাগে ১জন মাত্র ল্যাব টেকনিশিয়ান। তিনি কোভিড-১৯ টেস্টসহ ল্যাবের সকল কাজ করেন। এখন সেও করোনায় আক্রান্ত। এ ব্যাপারে সিভিল সার্জন অফিসে অবগত করা হয়েছে। পরবর্তীতে কেউ কোভিড-১৯ টেস্ট করতে আসলে অবশ্যই একজন কর্মী প্রয়োজন এ বিষয়েও সিভিল সার্জন অফিসে অবগত করেছি।