শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

মহালছড়ির সিঙ্গিনালায় প্রীতি ফুটবল ম্যাচ

লক্ষীছড়ি উপজেলা ফুটবল টিম ৩-০ সিঙ্গিনালা মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব

১৫৬

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালাতে লক্ষীছড়ি উপজেলা ফুটবল টিম বনাম সিঙ্গিনালা মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ আগষ্ট) বিকাল ৪ টায় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। লক্ষীছড়ি উপজেলা ফুটবল টিম ১-০ গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হয়।

 উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করতে এলাকার প্রচুর নারী ও পুরুষের সমাগম ঘটে। খেলার সর্বশেষ লক্ষীছড়ি উপজেলা ফুটবল টিম ৩-০ গোলে সিঙ্গিনালা মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে।

সিঙ্গিনালা মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব সভাপতি মনসা মারমা বলেন, বর্তমান সময়ে উঠতি বয়সী ছেলে- মেয়েদেরকে মোবাইল গেমস থেকে দূরে রাখতে নিয়মিত ভাবে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। স্থানীয় ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ফুটবল টিম এসে এ ম্যাচগুলোতে অংশ নিচ্ছে। এতে খেলা শুধু ছেলেরা খেলছেনা, মেয়েদের জন্যও ফুটবল ও হ্যান্ডবল খেলার ব্যবস্থা রয়েছে।