শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

৪৬

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষংছড়ি ॥

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম থেকে ১হাজার ৯শত পিস ইয়াবা ট্যাবলেটসহ রহমত উল্লাহ (২৬) নামের এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।

শুক্রবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ন্তগত উখিয়া-টেকনাফ রোডের টিভি টাওয়ার পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি, রহমত উল্লাহ(২৬), তিনি উখিয়ার কুতুপালং মধুর ছড়া ক্যাম্প-৩ এলাকার আজিম উল্লাহর পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩নং ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ন্তগত উখিয়া-টেকনাফ রোডের টিভি টাওয়ার পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে মাদক পাচারকারী কাছ থেকে ১হাজার ৯শত পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয় ।

এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৫লক্ষ ৭০ হাজার টাকা। আটককৃত আসামী বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।