শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাই-চন্দ্রঘোনা সড়কে পূর্বের ভাড়ায় চলবে অটোরিক্সা

৫৪

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিল হলেও অতিরিক্ত ভাড়ায় চলছে কাপ্তাই-চন্দ্রঘোনা সড়কের অটোরিক্সা। পূর্বে কাপ্তাই থেকে চন্দ্রঘোনা যাতায়াতে যাত্রীদের গুণতে হতো ৩০ টাকা, আর বড়ইছড়ি থেকে কাপ্তাই আসতে গুণতে হতো ২০ টাকা। তবে লকডাউন উঠে গেলেও যাত্রীদের এখনো দিতে হচ্ছে ৬০ শতাংশ ভাড়া। এ নিয়ে চালক-যাত্রীর মাঝে প্রতিদিনই হচ্ছে বাক-বিতণ্ডা।

শুধু বাক-বিতণ্ডাই নয়, সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বিপুল মানুষ। লিখিত অভিযোগও পড়েছে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে জরুরি ভিত্তিতে সভা ডেকে এ সমস্যা সমধানে কঠোর পদক্ষেপের কথা জানালেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

তিনি বলেন, লকডাউনের পূর্বে যে ভাড়ায় চলতো অটোরিক্সা এখন থেকে সে ভাড়াই নিতে হবে সকল চালককে। অতিরিক্ত ভাড়া আদায় অথবা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার প্রতিনিধি এসআই খলিলুর রহমান, চন্দ্রঘোনা থানা প্রতিনিধি ইশতিয়াক, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, কাপ্তাই অটোরিক্সা সমিতির সম্পাদক ইমান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, প্রজেক্ট অটোরিক্সা সমিতির সভাপতি মুনসুর আহমেদ, রাইখালী সমিতির সভাপতি সায়প্রু রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ জাফরসহ আরও অনেকে।