শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে আরো নতুন করে ২৩ জনের শরীরে করোনা শনাক্ত

৪০

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবান জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৩ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। যার ফলে সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২৭.৩৮% জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ১৭ জন,রুমা উপজেলা ২ জন, আলীকদম উপজেলা ২ জন, ২জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৬ জন।

এইদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে আরো ৫ জন। তার মধ্যে রুমা উপজেলা ২ জন, লামা উপজেলা ২ জন ও ১জন আলীকদম উপজেলা বাসিন্দা। এই নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫শত ১৩জন। তবে ১ হাজার ৫শত ৭৩ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে বান্দরবান সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ১০ হাজার ৭শত ৫১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯হাজার ৯শত ৪৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ৯৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ৩০ হাজার জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।