শিরোনাম
বান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদানরাঙ্গামাটির লংগদু মাইনীমুখ বাজারের সড়কগুলো প্রভাবশালীদের দখলেখাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

বরকলে দুই সপ্তাহ ব্যাবধানে আরও একজন করোনা শনাক্ত

৬০

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় দুই সপ্তাহ ব্যাবধানে আরও একজন মহিলার শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী উপজেলার চাইল্যতুলী এলাকার বাসিন্দা।

সোমবার (৯ অগাস্ট ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করার পর তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের ল্যাব টেকনিশিয়ান গোপাল চাকমা বিষয়টি নিশ্চিত করেন ।

গোপাল চাকমা আরও জানান, গত ২৫ জুলাই প্রথমবারে ১ জনের নমুনা পরীক্ষার পর ১ জনের করোনা শনাক্ত হয়। পরবর্তীতে ২৬,২৭ জুলাইয়ে ৭ জনের নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। এ পর্যন্ত উপজেলা ল্যাবে এন্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা সনাক্ত হয়েছে বলে তিনি জানান।

এদিকে,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান,বরকলে আরও একজন করোনা শনাক্ত হয়েছে।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং মোটামুটি সুস্থ আছেন বলে তিনি গণমাধ্যম জানান।