শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাজস্থলী চন্দ্রঘোনা সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

৪৯

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তার সৃষ্ট একাধিক গর্ত আর কার্পেটিং উঠে খানাখন্দে ভরপুর রাঙ্গামাটি জেলার রাজস্থলী বাঙালহালিয়া-চন্দ্রঘোনা সড়কটি বেহাল দশার সৃষ্টি হয়েছে। এতে সড়কটি দিয়ে চলাচল কারী যানবাহন ও এলাকাবাসীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রাজস্থলী থানার পাশ, সদর হাসপাতাল সেনাবাহিনীর ক্যাম্প সামনে দিয়ে যাতায়াতের মাধ্যম এবং রাঙুনিয়া, চট্রগ্রাম, রাঙ্গামাটি ও ট্রানজিট রুটের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে এ সড়কের বেশ গুরুত্ব রয়েছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে সড়কটি দীর্ঘদিন ধরে অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে। সড়কটির ৭০ ভাগ অংশেই কার্পেটিং উঠে এখন খোয়া বের হচ্ছে। রাস্তায় সৃষ্ট বড় বড় গর্ত হওয়ার কারণে সড়কটি দিয়ে যানবাহনের পাশা পাশি পায়ে হেঁটে চলাচল করাও বেশ কষ্ট সাধ্য হয়ে পড়েছে। রাস্তায় সৃষ্ট একাধিক গর্তে জমা থাকা পানিতে পায়েহেটে চলাচলকারীদের পরিধেয় কাপর চোপড় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। ভাঙা ও খানাখন্দকে ভরা সড়ক দিয়ে রিক্সা ভ্যান অটো সি এনজি,প্রতিনিয়ত ঝুকি নিয়ে চলাচল করছে। রাস্তার বেহাল দশার কারনে গাড়ীর ঝাঁকুনি দিয়ে সড়ক দিয়ে যাতায়াতকারী অসুস্থ রোগী প্রসূতি মা এবং বয়োবৃদ্ধদের কষ্টের সীমা থাকছে না।

মুরগীর ফার্ম মৎস্যখামারী এর মালিক অংচাইনু মারমা জানান, গত ২/৩ বছর ধরে সংস্কারের অভাবে রাস্তায় সৃষ্ট গর্ত আর কাদায় রাজস্থলী বাঙালহালিয়া, চন্দ্রঘোনা সড়ক দিয়ে চলাচল করতে প্রতিনিয়ত নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে সড়কটি দিয়ে নিয়মিত সিএনজি চালক নুরনবী জানান, সড়কে সৃষ্ট গর্তের কারনে প্রায় সময় তাদের গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। ফলে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানান।

সড়কের বেহাল দশা নিয়ে কথা হলে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক জানান, অফিস থেকে বাহির হবার সাথে সাথে সড়কের অবস্থা দেখে খুবই কষ্ট লাগে। সরকারের কাজে বা সেনাবাহিনীর সাথে বর্তমান করোনা মহামারি সংকট নিরসনে কাজ করাও কষ্টকর হয়ে পড়ে। তিনি বলেন সড়ক ও জনপদ বিভাগের সাথে যোগাযোগ করে দ্রুত সংস্কারের জন্য অবগত করা হবে।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, সড়ক সংস্কারের সরঞ্জামের অভাব নেই, লোকজন রাজস্থলী গিয়ে রাত্রিযাপন করার কোন ব্যবস্থা নাই। যদি প্রশাসন থাকার ব্যবস্থা করে তাহলে সড়ক সংস্কারের উপকরণ সহ লোকবল পাঠানো হবে।