শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

৪২

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

‘সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ এ প্রতিপাদ্যে উজ্জীবিত হয়ে মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ আগস্ট) ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতার উপরে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন আলোচনা সভা দোয়া ও দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অ.দা) হেদায়েত উল্যাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক।

বিশেষ অতিথী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন বক্তব্য দেন।

বক্তারা বাঙ্গালীর দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের মহিয়সী নারী, বাঙ্গালির সকল লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন।

এ সময় মাটিরাঙ্গার ৭জন দুঃস্থ নারীর মধ্যে সেলাই মেশিন,মোবাইল ব্যাংকিং (নগদ) এর মাধ্যমে ৫জন অসচ্ছল নারী কে জন প্রতি ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারি,সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী,সমাজ সেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল সহ অনেকে উপস্থিত ছিলেন।