শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

থানচিতে দেশীয় মদসহ এক যুবক আটক

৩২৬

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে দেশীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত নাম শলোমং ত্রিপুরা, পীং মৃত থইয়ংপ্রু ত্রিপুরা, বাসিরাং পাড়া, সে রুমা উপজেলা নাইতিং মৌজা এর রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাসিন্দা বলে জানা যায়।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ব্লু রংঙের ব্যাক হাতে থানচি বাজার থেকে অন্যত্র যাওয়ার প্রস্তুতিকালে বাজারে ডিউটিরত পুলিশ কনস্টেবল নিলয় চক্রবর্তী, আল আমীন ও উপ পরিদর্শক সাইফ উদ্দিন মোঃ শাওন সন্দেহ করা হলে তাঁর ব্যাকটি চেক করেন। তাঁর ব্যাকের চেক করা হলে ১০ লিটার ভর্তি দেশীয় মদ পাওয়া যায়।

থানচি থানা মামলা তদন্ত কর্মকর্তা উপ–পরিদর্শক সাইফ উদ্দিন মোঃ শাওন সাংবাদিকদের তথ্য নিশ্চিৎ করে বলেন, ১০ লিটার ভর্তি দেশীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মামলা নং ১ তাং ৬/৮/২১ মামলা করা হয়েছে। তাকে ২০১৮ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ এর টেবিল ২৪(খ) ধারা আটক করা হয় বলে জানান তিনি।