শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করা হবে

নাইক্ষ্যংছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

৫২

॥ মোঃ মুবিনুল হক মুবিন ,নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি আগামী ৫ আগস্ট মন্ত্রী ঘুমধুম এলাকার ক্ষতিগ্রস্তদের দেখতে যাবেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।

শনিবার (৩১ জুলাই) নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, মন্ত্রী আগামী ৫ অগাস্ট সকাল ১১ টায় বান্দরবান থেকে সরাসরি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বন্যাকবলিত কয়েকটি এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ করবেন। বিকেল ৩ টায় তিনি আবার বান্দরবান ফিরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে টানা বর্ষণে নাইক্ষ্যংছড়ি উপজেলা সর্বত্র বন্যাকবলিত হয়ে পড়ে। বুধ ও বৃহস্পতিবার দু’দিন বন্যার পানিতে পুরো এলাকা বন্দি হয়ে পড়ে। এমনকি শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অনেক জায়গায়ও বন্যার পানি স্থিতি ছিল।