শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

বান্দরবানে টানা ভারী বর্ষণে পাহাড় ধব্বসে আশঙ্কা

৫২

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে টানা ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। অতি বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে পড়ে রাস্তায় মাটি এবং পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পাহড়ি এলাকার জন সাধারণ। তবে দুদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতে পাহাড় ধব্বসে আশঙ্কা দেখা দিয়ে জেলা শহর জুরে।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার থেকে বান্দরবান জেলা শহর’সহ আশপাশের এলাকাগুলোতে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। তবে মঙ্গলবার সকাল হতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকগুন বেড়ে গেছে। তারআগে গত দুদিনে বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৪১ মিলি মিটার। বৃষ্টিতে ইতিমধ্যে বান্দরবান পৌরসভার বনরুপা পাড়া, কালাঘাটা, ইসলামপুর, কাসেমপাড়া, হাফেজঘোনা, বাসষ্ট্যান্ড এলাকা’সহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। এছাড়াও বান্দরবান-কেরানীহাট সড়ক, রুমা, থানচি, রোয়াংছড়ি, লামা-সূয়ালক রুটের অনেকস্থানে পাহাড় ধসে রাস্তায় মাটি জমে গেছে। রাস্তায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে পৌর এলাকার অভ্যন্তরিন বিভিন্ন সড়কে।

এইদিকে বান্দরবান জেলাবাসীকে নিরাপদ স্থানে রাখতে বান্দরবান পৌরসভা দিনরাত কাজ করে যাচ্ছে। ফলে জেলা শহরে মাইকিং করে বিভিন্ন অলিগলিতে সাধারণ জনগনকে সতর্কতা বার্তা দিয়ে নিরাপদ স্থানে যাওয়া দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই সাথে করোনা প্রদুর্ভাব বেড়ে যাওয়াই মাঠে কাজ করে যাচ্ছে প্রশাসন ও আইনশৃঙখলা বাহিনী।

এ বিষয়ে বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে দূর্ঘটনার শঙ্কা তৈরি হচ্ছে। ঝুকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। সরিয়ে নিতে স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্টরাও কাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন।