শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

লামা উপজেলার রূপসীপাড়ার ঘটনা

৩ বছরের সন্তানকে ঘুমে রেখে ফ্রান্স প্রবাসীর স্ত্রী উধাও

৮৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় পরকীয়া সম্পর্কের টানে ৩ বছরের শিশু সন্তানকে ঘুমে রেখে যুবকের হাত ধরে পালিয়েছে ফ্রান্স প্রবাসীর স্ত্রী পিংকি বড়ুয়া। শনিবার দিনগত রাতের কোন এক সময় উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দরদরী বড়ুয়া পাড়াস্থ তার স্বামীর বাড়ির থেকে পালায় এই প্রবাসীর স্ত্রী। ঘটনাটি জানাজানি হলে এলাকায় নিন্দার ঝড় উঠে।

এদিকে এ ঘটনায় প্রবাসী জ্ঞান পাল বড়ুয়ার মা সুজাতা বড়ুয়া (৬০) বাদী হয়ে ছেলের বউ পিংকি বড়ুয়াকে (২৬) ১নং, প্রেমিক সুভাত বড়ুয়াকে (২০) ২নং, তার বাবা কাজল বড়ুয়াকে (৫০) ৩নং ও মা সুশীলা বড়ুয়াকে (৪০) ৪নং আসামি করে লামা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

প্রবাসী জ্ঞান পাল বড়ুয়ার মা সুজাতা বড়ুয়া বলেন, আমার ছেলে জ্ঞান পাল বড়ুয়া একজন ফ্রান্স প্রবাসী। বিবাদী সুভাত বড়ুয়ার ছেলে আমার ছেলের বউকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এমনকি তারা পালিয়ে যাওয়া আগে নতুন সংসার করার জন্য ফুসলাইতে থাকে। আমার ছেলে বউ প্রেমিক সুভাত বড়ুয়ার হাত ধরে পালিয়ে যায় ও ৩ বছরের ১ শিশু ছেলে ফেলে যায়। এদিকে ৩ বছরের শিশু ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন জ্ঞান পাল বড়ুয়ার পরিবার।

এবিষয়ে লামা থানা পুলিশের এসআই ত্রিদিব বড়ুয়া বলেন, সুভাত বড়ুয়া নামে একটি ছেলের সাথে পরকীয়া করে ফ্রান্স প্রবাসীর স্ত্রী ৩ বছরের ছেলে সন্তানের জননী পিংকি বড়ুয়া পালিয়ে যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত চলছে।