শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

মহালছড়িতে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারে পাশে সেনাবাহিনী

৩৮

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে পানিতে ডুবে দুই ভাইবোন একসাথে মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী।

রবিবার (১১ জুলাই) সকালে পাকুজ্যাছড়ি জামতলা এলাকায় গিয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি, উপজেলার পাকুজ্যাছড়ি জামতলা গ্রামে মারা যাওয়া দুই শিশুর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজ খবর নেন এবং মারা যাওয়া দুই ভাইবোনের বাবা সুপায়ন চাকমার নিকট মহালছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জোন অধিনায়ক বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। ছোট ছোট ছেলে-মেয়েরা বেশীর ভাগ বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে খেলতে ভালোবাসে। এ সময়টাতে সবসময় ছেলে-মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে। তাই সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ জুলাই শনিবার উপজেলার পাকুজ্যাছড়ি জামতলা নামক গ্রামে পানিতে ডুবে এক পরিবারের দুই শিশু (আপন ভাইবোন) এক সাথে মারা যায়।