শিরোনাম
রোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ১ নারী আটক

৫৭

॥ মোঃ মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে এক নওমসলিম নারীকে আটক করেছে পুলিশ।

আটক নারী হলো বান্দরবান জেলার থানচি উপজেলার কোয়াইক্ষ্যং এলাকার রোয়াল রেম বম’র কন্যা জেনী বম। সে খৃষ্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন তার নাম রাখা হয় জান্নাতুল মীম (২৪)। সে কক্সবাজারের ঈদগাঁওয়ের টেকপাড়ায় বসবাস করেন তার স্বামী শাহাব উদ্দিন।

সোমবার (৫ জুলাই) রাতে ঘুমধুম ইউপির ঘোনার পাড়াস্থ রাস্তার উপর এলাকা থেকে আটক করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে। তার কাছ থেকে এক হাজারে অধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মুল্য অনুমান ৩ লাখ ৬৪ হাজার টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র বলেন সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।