শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

খাগড়াছড়িতে করোনায় একজনের মৃত্যু

৭৪

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি খাগড়াছড়ির দীঘিনালায়। তিনি দীঘিনালা উপজেলাধীন হাসেনপুর এলাকার মৃত আঃ আজিজ এর স্ত্রী সুর্যবানু বিবি (৮৫)। মঙ্গরবার (৬ই জুলাই) সকাল ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে তিনি মারা যায়।

মঙ্গলবার (৬ জুলাই) খাগড়াছড়িতে প্রাপ্ত ফলাফলে ৩৩ জনের নমুনায় মিলেছে করোনা পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১হাজার ৩শ ৩৩জনে। মোট টেস্ট ৮৩৮৪ এর মধ্যে পজিটিভ ১৩৬৬ জন।

চলতি মাসে মোট টেষ্ট ৫৮০জন, পজিটিভ ২০৬ জন। সনাক্তের হার ৩৫.৫১%। মোট টেষ্ট ৮৪৭৬ জন পজিটিভ ১৩৬৬ জন। সনাক্তের হার ১৬.১১%। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৬জন। তার মধ্য পজিটিভ রোগীর সংখ্যা ২০জন, সন্দেহজনক রোগীর সংখ্যা ১৬জন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে ও র‌্যাপিড এবং আরটি-পিসিআর টেস্টে ৯২জনের নমুনায় ৩০জনের পজেটিভ শনাক্ত হয়েছে । এ নিয়ে চলতি মাসে ৩৫দশমিক ৮৭শতাংশে দাড়িঁয়েছে করোনা শনাক্তের হার।

প্রসঙ্গত, সে গত ২ জুলাই খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়। ৩জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যায়। মৃত্যু ব্যক্তির আবার নমুনা সংগ্রহ করে ১টার দিকে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।