শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় কর্মহীন দের পাশে আওয়ামীলীগ

৩২

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

বৈশ্বিক মহামারি কোভিড-১৯’এ পুরো বিশ্ব দিশেহারা। সাথে পুরো দেশ। প্রতিদিন রেকর্ড হচ্ছে আক্রান্ত ও মৃত্যু। সংক্রমণ এড়াতে বিদ্যমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া লোকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (৬জুলাই) সকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও পৌর শাখার সকল সহযোগী সংগঠনের ব্যাবস্থাপনায় বিতরণ কার্যক্রম উদ্বোধনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের অর্থায়নে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা পৌরসভার জন্য ১শত জনের বরাদ্ধ রেখে অত্র উপজেলার ৮টি ইউনিয়নে ১শত জন করে মোট ৯শত পরিবার কে এসব খাদ্য সহায়তা বিতরন করা হবে।

প্রতিজন কে চাউল ১০ কেজি ডাল০১ কেজি, পেয়াজ ০১ কেজি,আল ু০২ কেজি,লবন ০১ কেজি,সয়াবিন তৈল ০১ কেজি বিতরণ করা হয়।

করোনার এই দুঃসময়ে সকল সামর্থবানদের কে অসাহায়দের পাশে দাঁড়াতে হবে মন্তব্য করে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিরীহ মানুষের পক্ষে সরকার কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের মহামারীতে সকলকে সাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসেপ্রু চৌধুরী,জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, এ্যাড: আসুতোষ চাকমা, হিরনজয় ত্রিপুরা,পার্থ ত্রিপুরা জুয়েল, সতরূপা চাকমা,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন,সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।