শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

৩৬

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে ৪৫০ পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবকে আটক করেছে পুলিশ। রবিবার (৪জুলাই) রাতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই মোস্তাফা, এসআই শুভ পালসহ একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের মসজিদ ঘোনা তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে। সে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প নং ১৫ ব্লক এফ/ডি। মৃত ছাবের আহাম্মদ এর ছেলে মোঃ হারেছ (২৮) বলে জানা গেছে।

পুলিশ জানান, উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মুল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা। আটক হারেছের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।

অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মুক্ত নাইক্ষ্যংছড়ি গড়তে তিনি বদ্ধপরিকর। তাই মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান আছে এবং থাকবে।