শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

ধর্য্যচ্যুৎ হওয়া যাবে না, সেনাবাহিনীও মাঠে থাকছে

জীবনটাকেওতো বাঁচাতে হবে: জেলা প্রশাসক মিজান

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গমাটি জেলা প্রশাসক মিজানুর রহমান বলেছেন, করোনা-১৯ ভাইরাস প্রতিরোধে ঘরে থেকেই যুদ্ধ করতে হবে। তাই শুধু সরকার বা প্রশাসনের নয়, এক্ষেত্রে প্রত্যেক নাগরিককেই সহযোগীতা করতে হবে। সরকার বৃহস্পতিবার (১জুলাই) থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণার পর বুধবার (৩০জুন) বিকাল ৪টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসনের এ জরুরী সভায়, রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি ডিজিএফ আইর জিএস কর্ণেল এমরান ইবনে রউফ, রাঙ্গামাটি সেনা রিজিয়নের মেজর মোস্তফা, সিভিল সার্জন বিপাশ খীসা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মারুফ আহমেদ এছাড়াও সদর উপজেলা নির্বাহী কমর্কর্তা, খাদ্য কর্মকর্তা, বিভিন্ন বাজার সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আরো বলেন, সরকারের সিদ্ধান্তকে মানুষ মনে করছে তাঁদের কষ্ট হবে। কষ্ট হবে ঠিক কিন্তু জীবনটাকেওতো বাঁচাতে হবে। তাই আগামী ৭ তারিখ মধ্যরাত পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। মাস্ক ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। এই বিপদ ঠেকাতে তাই প্রত্যেকের সহযোগীতা প্রয়োজন। লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন এর ম্যাজিস্ট্রট, পুলিশ ও সেনাবাহিনী, বিজিবির কর্মকর্তা এবং সদস্য জনপ্রতিধিরাও মাঠে থাকবেন। লকডাউন চলকালীন সময় জেলা প্রশাসক সকলের সহযোগীতা কামনা করেছেন।

কর্ণেল এমরান ইবনে রউফ বলেছেন, জীবনটাকে রক্ষা করতে হবে আবার জীবিকাকেও কেড়ে নেয়া যাবে না। বর্তমানে যে পরিস্থিতি তাহাতে স্বাভাবিক জীবন নাই কিন্তু এ লকডাউন পরিস্থিতিতে রাগ বা ক্ষোভও দেখানো যাবে না। প্রত্যেকের মঙ্গলের জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে এক্ষেত্রে ধর্য্যচ্যুৎ হওয়া যাবে না।