শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানে লকডাউন বাস্তবায়নে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

১০৩

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে করোনা সংক্রমণ রোধে গণপরিবহন ও শপিংমল বন্ধ রেখে ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা রেখে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে ।

সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, বান্দরবান সদররের বাজারসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী যানবাহন, রিকশা এবং মোটরসাইকেল ব্যতীত সকল গণপরিবহন বন্ধ রয়েছে। জেলা শহরে ট্রাফিক মোর, বালাঘাটা, রাজার মাঠ, উজানী পাড়া, বাসষ্ট্যান্ড ও কালাঘাটা ইত্যাদি মুল পয়েন্ট ঘুরে দেখা যায় পুলিশ কড়া নজদারী ও টহল চলছে রাস্তায়। জরুরী সেবার জন্য যারা বের হয়েছেন তাদের চেকপোস্ট পার হবার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অযথা বের হবার কারণে অনেককেই ফিরিয়ে দেয়া হয়েছে।

এই দিকে সীমিত পরিসরে লকডাউন কারনে দুরপাল্লা গণপরিবহন গুলো ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি যানচলাচলে বন্ধ রয়েছে। এমনকি সকল টিকেট কাউন্টার তালাবদ্ধ দেখা যায় ।

উল্লেখ্য গেল ২৭ জুন মন্ত্রী পরিষদ সরকারে গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় সকল পর্যটককেন্দ্র ৭ দিন ও সেই সাথে হোটেলগুলো বন্ধের রাখার নির্দেশ দেন। পাশাপাশি সকাল ৮ হতে রাত ৮ পর্যন্ত খোলা রাখা নির্দেশ দেন। তবে ১ জুলাই হতে সারাদেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে সকল কিছু বন্ধে রাখার জন্য শোডাউন জারি করেছে সরকার।
এ বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহিদুল ইসলাম জানান, করোনা সংক্রামণ ঠেকাতে সরকার নির্দেশনুযায়ী আমরা শহরে বিভিন্ন পয়েন্ট অবস্থান করছি। শহরে অলিগলিতে চলছে টহল। জনসাধারণ যাতে অপ্রয়োজনে বের হতে না পারে সেই কঠোর নজরদারী করছে।