শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মাটিরাঙ্গায় আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩৮

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসনরপূর্বক স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৩ জুন) সকাল ৮টায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজীর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ্রগ্রহনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। একই সময়ে করোনা সংক্রমন প্রতিরোধে অত্র পৌর এলাকার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন নেতা কর্মীরা।

মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সসাধারণ সম্পাদক ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বাবুল আহমেদ।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন বলেন,১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

আওয়ামী লীগের গৌরবময় সাত দশকের ইতিহাস বাংলাদেশেরই ইতিহাস। এ দেশের প্রতিটি গৌরবময় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই। ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের পথ বেয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, বাঙালি জাতি ও আওয়ামী লীগের সর্বশ্রেষ্ঠ অর্জন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,সাধারন সম্পাদক আলাউদ্দিন আহামেদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক আবু তালেব সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।