শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

বান্দরবানের রোয়াংছড়িতে এক নওমুসলিম ত্রিপুরাকে গুলি করে হত্যা

৩৮

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে এক নওমুসলিম ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে নয়টায় দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সুত্র এবং পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তির নাম বের্নচন্দ্র ত্রিপুরা (৫২)। তিনি রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাছড়ি আগা ত্রিপুরা পাড়ার বাসিন্দা তয়ারাম ত্রিপুরার ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির এ এলাকাতে কয়েক বছর আগে পরিবারসহ চলে এসে বসবাস করে আসছেন। তিনি আগে খৃষ্টান ধর্মাবলম্বী ছিলেন। পরে খ্রীষ্টান ধর্ম থেকে মুসলিম ধর্মান্তরিত হয়ে পাড়াতে ৩/৪ পরিবারকে মুসলিম ধর্মান্তর করে মসজিদ বানিয়ে মুসলিম ধর্ম পালন করে আসছেন। রাতের আধাঁরে কে বা কারা তাকে গুলি করে হত্যা করে।

রোয়াংছড়ি থানায় অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির ঘটনা সততা নিশ্চিত করেছেন। এ ঘটনা তদন্ত করা হচ্ছে।