শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বান্দরবানের থানচি সফরে আসছেন কৃষি মন্ত্রী

৮৩

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥

বান্দরবানে থানচিতে আগামীকাল শনিবার (১৯ জুন) সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

থানচি উপজেলা প্রশাসনে সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার কৃষি মন্ত্রী থানচি উপজেলার কাজু বাদাম, কফি, ও বিভিন্ন জাতের আমের ফসলের বাগান পরিদর্শন ও কৃষকদের সাথে সরাসরি কথা বলবেন কৃষি মন্ত্রী। শুনবেন কৃষকদের সমস্যা ও উপজেলার বিভিন্ন সম্ভাবনার কথা। এছাড়াও থানচি লিক্রি সড়কে ৭ কিলোমিটার এর থাংওয়াই ম্রো এক কৃষক বাগানে কয়েকটি বৃক্ষ রোপন পরিদর্শন করার কথা রয়েছে। এরই মধ্যে কৃষি মন্ত্রীর আগমনে উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, আইন শৃংঙ্খলা বাহিনী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান।

এদিকে উপজেলা পরিষদ ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লামং মারমা সভাপতিত্বে থানচি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদের সাথে এক মত বিনিময় সভায় কৃষি মন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এ সময় গেস্ট অব অনার হিসাবে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং)এমপি উপস্থিত থাকার কথা রয়েছে। এবং বিশেষ অতিথি হিসাবে কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী এর মহাপরিচালক মো: আসাদুল্লাহ, বান্দরবানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী উপস্থিত থাকবেন।