শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

এবার লামায় ৮০ লক্ষ টাকার ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

৪৩

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলার সরই বাজার এলাকা থেকে সাড়ে ২৬ হাজার পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। শনিবার (১২ জুন) সকালে উদ্ধার ইয়াবা ও আটক দুই ব্যক্তিকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।

লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব-৭ কর্তৃক ২৬,৫৬০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে লামা থানায় হস্তান্তর করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আটক আসামীদের লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।

 

এদিকে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন সরই এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১১ জুন ২০২১ইং বিকাল ৪টায় র‌্যাব-৭ চট্টগ্রাম এর একটি দল লামার সরই বাজারে অভিযান পরিচালনা করে। অপরাধীরা র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মোঃ মাসুক মিয়া (৫৮) ও মোঃ আবুল হোসেন (৩৫) কে আটক করে। মোঃ মাসুক মিয়া ঢাকা জেলার সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বক্তারপুর এলাকার মৃত আব্দুর রব ও তাহেরা বিবির ছেলে এবং মোঃ আবুল হোসেন কুমিল্লা জেলার বুডিচং থানার পশ্চিম মোকাম এলাকার মোঃ আব্দুল আউয়াল ও মৃত চমক বিবির ছেলে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে স্থান থেকে কালো রংয়ের প্লাষ্টিকের বালতির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২৬,৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। এছাড়াও আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা উভয়ে সাপুড়ে বেদে। তারা দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে মানুষকে সাপের খেলা দেখিয়ে থাকে। উক্ত কাজে তারা পরষ্পর যোগসাজসে তাদের পোষা সাপ সহ সাপুড়ে সেজে প্রায়ই কক্সবাজার জেলার টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে তাদের নিজ হেফাজতে রেখে সাপের খেলা দেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট পাইকারী ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে।

উল্লেখ যে, আসামী মোঃ মাসুক মিয়ার বিরুদ্ধে ঢাকা জেলার সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা।