শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বান্দরবানে যক্ষা নিরোধ কমিটির মতবিনিময় সভা

১০০

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে যক্ষা নিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন পেশাজীবীদের নিয়ে নাফাখুম রেস্টুরেন্ট হল প্রাঙ্গণে যক্ষা নিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ যক্ষা নিরোধ কমিটি বান্দরবান জেলা শাখার সভাপতি সিং ইয়ং ম্রো বান্দরবান সিভিল সার্জন ডা, অংসুই প্রু মারমা, ডাক্তার আলমগীর হোসেন, সদর হাসপাতাল মেডিকেল কর্মকর্তা। চট্টগ্রাম আঞ্চলিক নাটাবের কো-অডিনেটর মোহাম্মদ হেলাল হোসেন, বান্দরবান জেলা যক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোমেন চৌধুরী সহ সরকারি বেসরকারি অফিসার ও গণমাধ্যম কর্মী প্রমুখ।

বক্তারা বলেন, যক্ষা একটি প্রাণঘাতীক রোগ,সাধারণত বদ্ধ, স্যাঁতস্যাঁতে, ঘনবসতিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর মাঝেই যক্ষা বা টিবি রোগের প্রকোপ বেশি দেখা যায়। যক্ষা বা টিবির জীবাণুর সংক্রামণ বৈশিষ্ট্যের কারণেই এমনটি হয়। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতনতার মাত্রা কম থাকায় এ রোগের বিভিন্ন লক্ষণ বা উপসর্গ ধাপকে আক্রান্ত জনগোষ্ঠীর সিংহভাগেরই তেমন ভালো কোনো ধারণা নেই।

বক্তারা আরো বলেন, মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস নামের এক ধরনের জীবাণু থেকে এ রোগ ছড়ায়। আক্রান্ত রোগীর কফ থেকে এ রোগের জীবাণু একজনের দেহ থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। এ রোগের কোন নির্দিষ্ট সুপ্ত কাল নেই। যেসব রোগী ৩ সপ্তাহের বেশি জ্বরে ভোগে তাদের ৩৩ শতাংশ যক্ষায় আক্রান্ত হওয়ায় সম্ভাবনা থাকে। যাদের কাছ থেকে যক্ষা রোগ ছড়াতে পারে তাদের বলা হয় ওপেন কেস। এদের কফ থেকে সব সময় জীবাণু ছড়িয়ে পড়ে। তাই এদের সাথে চলাফেরা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।