শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়ির রামগড়ে ক্যান্সার আক্রান্ত রশিদের জন্য মানবিক সহায়তা কামনা

৪২

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥

খাগড়াছড়ি জেলার রামগড়ে দিন মজুর মোঃ আব্দুর রশিদ (৪৮) দীর্ঘদিন যাবত ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে সংগ্রাম করে যাচ্ছেন। মোঃ আব্দুর রশিদ রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কলাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি দেশবাসীর কাছে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন।

আব্দুর রশিদ এর স্ত্রী পারভিন আক্তার বলেন, দীর্ঘদিন যাবত আমার স্বামীর ক্যান্সার ধরা পড়ে।পড়ে উন্নত চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেলে ডাক্তার পরিক্ষা করে বলেন প্রায় ৩,০০,০০০(তিন লক্ষা) টাকা লাগবে আমার স্বামীর কে সুস্থ করতে। কিন্তু আমাদের অভাবের সংসারে ৪ মেয়ে ও ১ছেলে থাকলেও তারা এখনো কোনো ধরনের উপার্জন করে না। কারন আমার ছেলে মেয়ে রা এখনো অনেক ছোট। আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছি। আমার পক্ষে এই মহর্তে ৩ লক্ষ টাকা না থাকায় আমি দেশবাসীর নিকট আমার স্বামীর সু-চিকিৎসার জন্য সহযোগীতা কামনা করছি।

এদিকে আব্দুর রশিদ এর এই দুর্দিনে রাজনৈতিক,সামাজিক সংগঠনকে পাশে থাকার জন্য অনুরোধ করেন আব্দুর রশিদ এর স্ত্রী পারভিন আক্তার। আপনাদের সকলের সহযোগিতা পেলে ক্যান্সারে আক্রান্ত আব্দুর রশিদের অপারেশন করা সম্ভব। তাই স্ব ইচ্ছায় যারা সহযোগিতা করতে চান, যোগাযোগঃ মোঃ আব্দুর রশিদ এর স্ত্রী, নিজ নাম্বার-০১৫৩৫০৯৯৮৯১ (বিকাশ) ০১৫৩৫-০৯৯৮৯১ নাম্বারে পাঠাতে পারবেন।