শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

আওয়ামী লীগ সরকারের আমলে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে- পার্বত্য মন্ত্রী

৭৩

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

পার্বত্য এলাকায় কষিকাজ সহজীকরণ ও কৃষিকাজে সফলতা আনার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মে) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে এই কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করেন।

এইদিকে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন কৃষি ও সমবায় সমিতির মধ্যে ৫০ লাখ টাকা ব্যয়ে ১৫টি পাওয়ার টিলার ও ৫টি ধানমাড়াই মেশিন বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হ্লা থোয়াইহ্রী মারর্মাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃষিজ যন্ত্রপাতি বিতরণকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো পার্বত্য এলাকায়ও কৃষির উন্নয়ন হচ্ছে এর ফলে কৃষকরা আগের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হচ্ছে।