শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে ১৬ হাজার ৯শ টাকা জরিমানা

৮৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০.৩০ হতে বেলা ১ টা পর্যন্ত কাপ্তাই নতুনবাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি, হেলমেট ব্যবহার না করে সড়কে গাড়ী চলাচল অপরাধে সড়ক পরিবহন আইন- ৪টি মামলায় ১৪শ টাকা, দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংশ্লিষ্ট ধারায় ৫ টি মামলায় ১০ হাজার ৫শ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি করায় ২০১১ এর পশু জবাই ও মাংসের নিয়ন্ত্রণ আইনে ১টি মামলায় ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৬ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।

কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম এবং কাপ্তাই প্রজেক্ট ফাঁড়ির ইনচার্জ পীযুষ কান্তি দাশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। ইউএনও জানান,অভিযান পরিচালোনা অব্যাহত থাকবে।