শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

থানচিতে তিন্দু ইউনিয়নের প্রধানমন্ত্রী উপহার আর্থিক সহায়তা প্রদান

৬৯

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে ২নং তিন্দু ইউনিয়নের কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপহার হিসেবে পদত্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সম্প্রতিক সময়ে তিন্দু ইউনিয়ন পরিষদ আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় তিন্দু ইউনিয়ন পরিষদের হলরুমে ২নং তিন্দু ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া ও অসহায় দরিদ্র ৫শত পরিবারের হাতে শেখ হাসিনা উপহার আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার পদত্ত আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত আছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন, ২নং তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপ্রুঅং মারমা প্রমুখ। এছাড়া তিন্দু ক্যাম্পের বিজিবি, সুশীল সমাজ ব্যক্তিবর্গ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

কর্মহীন ও অসহায় দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা প্রদানে বক্তারা বলেন, কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস এর সময়ে কর্মহীন হয়ে পড়া ও অসহায় দরিদ্র মানুষের জন্য পাবর্ত্য মন্ত্রীর বীর বাহাদুর (উশৈসিং) এমপি সার্বিক সহযোগীতায় শেখ হাসিনা উপহার আর্থিক সহায়তা পাঠিয়েছে। তার জন্য দোয়া ও আর্শিবাদ করবেন সকলে। এবং উপস্থিত সকলকে সরকারি দেয়া স্বাস্থ্য বিধি মেনে চলা ও সচেতন হওয়ার আহ্বান জানান। সামাজিক দূরত্ব ও সচেতনামূলক কার্যক্রমে মাস্ক পড়া ও হাত ধোঁয়া অভ্যাসত্ব করা জন্য সকলকে পরামর্শ দেন বক্তারা।