শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

করোনাকালে মানবিক সহায়তা নিয়ে হতদরিদ্রের পাশে পলাশপুর জোন বিজিবি

৫৪

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

বৈশ্বিক মহামারি খ্যাত করোনা ভাইরাসেরর সংক্রমণে পুরো বিশ্ব দিশেহারা। এ ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশব্যাপী চলছে লকডাউন। আর এহেন পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছে পাহাড়ের খেটে খাওয়া বিশাল জনগোষ্টি। এসব জনগোষ্টির পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গার পলাশপুর বিজিবি জোন।

শুক্রবার (৭ মে) সকালে জোনের আওতাধীন বেলছড়ি, আমবাগান, অযোধ্যা, তাইফা, পূর্ব খাদাছড়া ও ঢাকাইয়াপাড়া সহ প্রত্যন্ত অঞ্চলে শতাধিক গৃহবন্দি, কর্মহীন ও দু:স্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।

এ সময় পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন,পিএসসি জোন সদরে চাল, ডাল, আলু ও ভোজ্য তেল প্রদান করেন। এসময় বিজিবির পদস্থ কর্মকর্তা সহ অরেকে উপস্থিত ছিলেন। একই সময়ে অযোধ্যা মোড় এলাকার মৃত মোঃ নুরুল ইসলাম ও শান্তিপুর এলাকার হতদরিদ্র মো.আব্দুল লতিফকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন পলাশপুর জোন কমান্ডার।

একই দিন দুপুরের দিকে পলাশপুর জোনের আওতাধীন মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা ও এতিম খানায় গৃহ নির্মানের জন্য ১৫ বান্ডিল ঢেউ টিন ও দুইশ কেজি চালসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন বলেন, করোনা দুর্যোগে সাধারন মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এসব খেটে খাওয়া মানুষ পরিবার পরিজন নিয়ে অর্থ সঙ্কটে দিনাতিপাত করছে। তখনী প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন, নিম্নআয়ের দু:স্থ ও অসহায় মানুষ খুঁজে বের করে সঠিক প্রাপ্যতাদের মানবিক সহায়তা প্রদান করা হয়।