শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

রাঙ্গামাটিতে এড.শক্তিমান ও বর্মা হত্যাকান্ডের মামলার আসামী গ্রেফতার

৯৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলে আহ্বায়ক তপন জ্যোতি বর্মা হত্যাকান্ডের ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমাকে (৩৯) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বেতছরির ১৮ মাইল এলাকার নিজ বাসার শয়ন কক্ষ থকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে ১টি এলপি পিস্তল,২ রাউন্ড কার্তুজ, ১টি নোটবুক ও ৫টি মোবাইল সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমা ওই এলাকার পদ্মা মোহন চাকমার ছেলে। সে ইউপিডিএফ (প্রসীত) দলের একজন সক্রিয় সশস্ত্র সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে রাঙ্গামাটি দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হয়েছে।#