শিরোনাম
ইউএনডিপি প্রতিনিধি দলের সাথে অটোমেশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভাঅতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে হালদা নদীর পানি দূষিত করছেপ্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা বাড়াতে হবেসম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রোধে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান: বিজিবি জোন কমান্ডারমানিকছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য বিষয়ক সংবাদ সম্মেলনকাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সংক্রান্ত সংবাদ সম্মেলনমাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাতোমাদেরকে ভালো মানুষ হতে হবে শিক্ষার্থীদের সংবর্ধনায় অধিনায়ক আজমদুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬

মহালছড়িতে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেছে সেনাবাহিনী

১৩৮

॥ মিল্টন চাকমা,মহালছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে করোনাকালীন পরিস্থিতি মোকাবেলা করতে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেছে সেনাবাহিনী।

বুধবার (৫মে) সকালে মহালছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে মহালছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় পাহাড়ি ও বাঙ্গালী শতাধিক গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মোঃ তাহসিন উদ্দিন মাহমুদ, মহালছড়ি সেনাজোনের অধীন ধুমনিঘাট ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ মোক্তাসিন আহনাফ শাহারিয়ার, সার্জেন্ট মুস্তাফিজ রহমান। খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরনকালে সেনা কর্মকর্তারা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচী পরিচালনা করে আসছে। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান।