শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

করোনা মোকাবেলায় সরকারে কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রান মজুত রয়েছে- মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

৫২

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে মহামারি করোনা লকডাউনে কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রান ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বুধবার (৫ মে) সকালে বান্দরবান পৌরসভা কার্যালয়ে সামনে প্রধানমন্ত্রী তহবিল হতে ৫ হাজার ২১ জনকে জনপ্রতি নগদ ৫শত টাকা ও ৪ হাজার ৬শত ২১ জনকে ভিজিএফ কার্ডের জনপ্রতি নগদ ৪শত ৫০ টাকা করে আর্থিক ও ত্রান বিতরন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর ইউএনও তৌসিফ আহমেদ, ৪নং ওয়ার্ডে প্যনেল মেয়র ওম ফারুক, ৫নং ওয়ার্ডে প্যনেল মেয়র মংমংসিং মার্মা, ৬নং ওয়ার্ডের প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, অমল কান্তি দাশ, জনপ্রতিনিধি সহ সর্বসাধারণ ও গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, করোনা মোকাবেলায় জন্য সরকার কাছে দেশের মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুত রয়েছে। যা বিপদে সম্মুখীন মোকাবেলায় করার জন্য প্রস্তুত রয়েছে। যাতে প্রকৃত অসহায় ও দরিদ্রদের সহায়তা পায় সেই দিকে খেয়াল রাখা হচ্ছে। তিনি আরোও বলেন, ত্রাণ আর্থিক সাহায্য বিতরণে জন্য মেয়র কাউন্সিলর ও জনগনে মাঝে সমন্ধয় থাকতে হবে। যাতে করে সবাই যেন আর্থিক সাহায্য পায় সেই দিকে নজর দিতে হবে।