শিরোনাম
বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

দূর্গম আইমাছড়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেল ৫শত পরিবার

৪৯

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং আইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র রমজান-২০২১ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে সাহার্য্যেতে মানবিক সহায়তা হিসেবে ৫শ পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়।

সোমবার (৩ মে) সকালে আইমাছড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসব নগদ অর্থ বিতরণ করেন আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা। আইমাছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৫৫ জন,২নং ওয়ার্ডে ৫৫ জন, ৩নং ওয়ার্ডে ৫৫জন, ৪নং ওয়ার্ডে ৫৫ জন, ৫নং ওয়ার্ডে ৫৫ জন, ৬নং ওয়ার্ডে ৫৫ জন, ৭নং ওয়ার্ডে ৬০ জন, ৮নং ওয়ার্ডে ৫৫ জন ও ৯নং ওয়ার্ডে ৫৫ জন মোট ৫শ জনকে প্রতিজন ৫শ টাকা করে ২লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রুশো খীসা এর তত্বাবধানে সাক্রাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবেশ ধন চাকমা, আইমাছড়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রওশান আরা, ২নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডের সদস্য ভগনীসেন চাকমা,৪নং ওয়ার্ডের সদস্য কালি কুমার চাকমা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শুভ মালা চাকমা,৭নং ওয়ার্ডের সদস্য করুনা লাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।