শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরকলে “জাতীয় পুষ্টি সপ্তাহ” উপলক্ষে ত্রাণ ও পুরস্কার বিতরণ

৭৭

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবতে হবে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি বরকলে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও জুম ফাউন্ডেশন লীন প্রকল্পের আয়োজনে সপ্তাহব্যাপী “জাতীয় পুষ্টি সপ্তাহ”উদযাপন উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে পুষ্টি উন্নয়নের কাজে বিশেষ অবদানের জন্য স্বাস্থ্য বিভাগের ২ জন কর্মী, লিন প্রকল্পের বগাছড়ি এলাকার নারী উদ্যেক্তা কেন্দ্রের দলনেত্রী বিশাখা চাকমা, হাজাছড়া কিশোর-কিশোরী ক্লাবের দলনেত্রী মিতা চাকমা ও মরাঅজ্যাংছড়ি গ্রামের জুম ফাউন্ডেশনের লীন প্রকল্পের স্থানীয় সেবাদানকারী সঞ্চয় চাকমাকে পুরুস্কার প্রদান করা হয় এবং বিভিন্ন এলাকার ৪২জন দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ প্রাঙ্গণে পুষ্টি সপ্তাহ সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লিন প্রকল্পের বরকল উপজেলা কো-অর্ডিনেটর -সঞ্চয় চাকমা,স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিশান,মাঠ সহায়ক তাপস চাকমা ও জুয়েল চাকমা প্রমূখ। তার আগে উপজেলা সদরে মাইকিং করে পুষ্টি বিষয়ে সচেতনতা মুলক বার্তা প্রচার করা হয় এবং বিজয় পাড়া ও জগন্নাথছড়া কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেল্থ প্রোভাইডারদের মাধ্যমে গর্ভবতী,দুগ্ধদানকারী মহিলা ও শিশু, কিশোর কিশোরীদের পর্যায়ক্রমে জিএমপি কার্ড পূরণ, ওজন ও উচ্চতা পরিমাপ ইত্যাদি বিষয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।