শিরোনাম
ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১ইউপি নির্বাচনঃ রামগড়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হকরাঙ্গামাটির কাপ্তাইয়ে জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার জনশূন্য, লোকসান কোটি টাকাসম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্যরাঙ্গামাটির লংগদুতে জমি দখল, লুটপাট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনসম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবিআলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিতদীর্ঘবছরের সঞ্চয়ের টাকায় জমি কিনে বিপদে প্রবাসী রিপন

মাটিরাঙ্গায় অর্ধ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

১১২

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গার চারটি কাঠের ডিপোতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ কোটি টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোহসীন হাসান এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।

বন বিভাগের সহায়তায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বন উজার করে প্রতিনিয়ত সমতলে মুল্যবান কাঠ পাচার করে আসছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ এপ্রিল) রাতভর বাইল্যাছড়ি, নতুনপাড়া, ১০নং ইসলামপুর ও আদর্শগ্রাম এলাকার চারটি ডিপোতে অভিযান চালিয়ে ৪৬৩৫ সিএফটি অবৈধ কাঠ জব্দ করে সেনা সদস্যরা।

মাটিরাঙ্গার রেঞ্জ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জব্দকৃত কাটগুলো অবৈধ স্বীকার করলেও এসব কাঠে কিভাবে সরকারী হেমার মারা হলো তার কোন সদুত্তর দিতে পারেনি। তবে আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা হবে বলে জানান তিনি।

রাতভর অভিযান শেষে রবিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোহসীন হাসান সাংবাদিকদের বলেন, এভাবে বন উজাড় হতে দেয়া হবেনা। অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় হবেনা জানিয়ে তিনি বলেন, এ অভিযান অব্যহত থাকবে।