শিরোনাম
টিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদার

হেফাজতের পক্ষে ফেসুবুকে স্ট্যাটাস দেয়ায় যুবলীগ নেতা বহিষ্কার

১০১

॥ নিজস্ব প্রতিবেদক॥
হেফাজতের পক্ষে ফেুসবুকে স্ট্যাটাস দেয়ায় রাঙ্গামাটির লংগদু উপজেলার ৪নং বগাচতর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন মিন্টুকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও দলের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে লংগদু উপজেলা যুবলীগ।

রবিবার (২৫এপ্রিল) বাংলাদেশ আওয়ামী যুবলীগ লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর ছিদ্দিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আমির হোসেনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে হেফাজত ও জামায়াত ইসলামীর পক্ষে মোবাইল ফোনের মাধ্যমে ফেইসবুকে বিভিন্ন মন্তব্য ও দলের বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাটাস প্রদান করায় দলের গঠনতন্ত্রের (ক) এর-২২ ধারা মোতাবেক ৪নং বগাচতর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন (মিন্টু)কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সু-সংগঠিত দল। তাই সকলকে দলের আদর্শ এবং দলের শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।#