শিরোনাম
টিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদার

দীঘিনালায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে গেছে

৬৭

॥ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে একটি বসতঘর। রবিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা সদরের পোমাং পাড়া এলাকার আবদুর রহিম এর বতসঘরে আগুন লেগে পুরো ঘরটি পুড়ে গেছে। পরে খোঁজ পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে হঠাৎ আগুন জ্বলতে থাকে আবদুর রহিমের বসতঘরে। এ সময় ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলে ৯ সদস্যের একটি টিম ঘটনাস্থলে এসে ৩৫ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আব্দুর রহিম’র স্ত্রী তাসলিমা খাতুন জানান, ঘরের ভেতরে থাকা প্রায় ২২ হাজার নগদ টাকা, স্বর্ণালংকার, সন্তানদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সহ পড়নের কাপর ছাড়া ঘরের সকল কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এ মূহুর্তে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাটাই কষ্টকর।

দীঘিনালা ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবলা দাশ জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনে আমাদের ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধরাণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।