শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দীঘিনালায় কর্মহীনদের মাঝে সহায়তা প্রদান শুরু

৪৯

॥ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় কোভিড-১৯ ২য় ধাপ সংক্রমন রোধে চলমান সরকারি সর্বাত্বক বিধি-নিষেধের কারণে কর্মহীন হওয়া ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার( ২২ এপ্রিল) সকালে উপজেলার কালাচাঁদ মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মহীনদের মাঝে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ মাইনুদ্দীন প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, দীঘিনালা উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫০০ জন করে উপজেলায় মোট ২৫০০ জন কর্মহীন ও দুঃস্থ ব্যক্তির তালিকা প্রনয়ণ করে জনপ্রতি ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।