শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

রুমায় ১ জনের উপর ফের ভাল্লুকে থাবা

১৩৫

॥ আকাশ মার্মা মংসিং বান্দরবান ॥

বান্দরবানে রুমা উপজেলায় ভাল্লুক আক্রমনে একজন আহত হয়েছে। আহত নাম হল ক্রংতং ম্রো (৩৫)। তিনি ৪নং গেলেঙ্গ্যা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আবু পাড়া বাসিন্দা। মঙ্গলবার(২০এপ্রিল) বিকালে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ৮ নং ওয়ার্ডের মেম্বার শৈহ্লামং মার্মা জানান, দুপুরে ভাত খাওয়া শেষ করে জুমে বাগানে কাজ করতে গিয়েছিলেন। জুমে কাজ শেষে সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরে আসার সময় রাস্তা পাশে এক ভাল্লুকে দেখতে পায়। ক্রংতং (৩৫) ম্রো পালানো চেষ্টার করলে ভাল্লুক তার উপর নক দিয়ে ইচ্ছে মত আচড়ে ও কামর দিতে থাকে। পরে চিৎকার করলে এলাকায় লোকজন এসে তাকে উদ্ধার করে গ্রামে নিয়ে যায়।

এইদিকে ৪নং গেলেঙ্যা ইউনিয়নে চেয়ারম্যান শৈউসাই মার্মা জানান, ভাল্লুকে আক্রমনে শোনার মাত্র সদর হাসপাতালে এম্বুলেন্স ফোন করে দ্রুত আসার জন্য বলেছি। আহত ব্যক্তিকে গ্রামে পরিদর্শন যাওয়া পর দেখা যায় খুব আচ্ছন্ন ভাবে আক্রমন করেছে। পরে রাত ৮ টা দিকে আহত ব্যক্তিকে এম্বুলেন্স করে দ্রুত ‘বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এইদিকে বান্দরবান সদর হাসপাতালে পৌছে জরুরী বিভাগে নেওয়ার পর আশঙ্কা অবস্থা হওয়াই তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসরা। বান্দরবন সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নয়ন কান্তি দাশ জানান, তার অবস্তা আশঙ্কাজনক। দ্রুত উন্নতি চিকিৎসা জন্য আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গেল কয়েক মাসে ব্যবধানে ভাল্লুকে আক্রমনে মোট আহত হয়েছে ৬ জন। আহতরা হলো রোয়াংছড়ি, রুমা,থানচি উপজেকা বাসিন্দা ।