শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বান্দরবানে দেশীয় বন্দুক, ৪টি কার্তুজ সহ মগ পার্টির ২ সদস্য গ্রেফতার

৫৪

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে সদরে ডুলু পাড়া সেনাবাহিনী চেক পোষ্টে তল্লাশি চালিয়ে দেশীয় বন্দুক এলজি শর্টগান ও ৪ টি কার্তুজসহ মগ লিবারেশন পার্টি দুই সদস্যকে আটক করা হয়েছে। আতককৃত ব্যক্তিরা হলেন, মংএচিং মার্মা (৫২) ও হাইসিং মং মার্মা (৪০)। তারা রাজস্থলী উপজেলা গাইন্দ্য ইউনিয়নে ৩নং ওয়ার্ডের তাইতং পাড়া গ্রামের বাসিন্দা ।

এইদিকে চেকপোষ্টে থাকা পুলিশ সদস্যরা জানায়, সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে একটি মোটর সাইকেল নিয়ে রাজস্থলী দিকে রওনা দিয়েছিল। এই সময় ১নং কুহালং ইউনিয়নে ১নং ওয়ার্ডে ডুলু পাড়া গ্রামস্থল সেনাবাহিনী চেক পোষ্টতে তাদেরকে চেক করার করার জন্য থামাতে বললে তারা না থামিয়ে জোর করে মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। পরে কিছুদুর যাওয়ার পর তারা গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা উপরে পরে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী দৌড়ে গিয়ে তাদেরকে আটক করে। এইসময় তল্লাসি চালিয়ে তাদের কাছ থেকে ৪টি রাউন্ড কার্টুজ, দেশীয় বন্দুক এলজি শির্টগান, ২টি মোবাইল স্যামসাং ও রিয়ালমি এন্ড্রোয়েট নোট ৫ ফোন, নগদ অর্থ ৬হাজার ২শত ১০ টাকাসহ একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আতককৃতরা মংএচিং ও হাইসিং মং মার্মা নিজেদেরকে পার্বত্য জেলা অঞ্চলে মগ লিবারেশন পার্টি সংগঠনে এর সদস্য বলে দাবি করে। তবে ২ আসামী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তি সময়ে তাদেরকে আইনুগত ব্যবস্তা গ্রহন করা হবে।