শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

রাঙ্গামাটিতে ফল বোঝাই ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু

৪০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে ফল বোঝাই ট্রাক পাাহাড়ের খাদে পড়ে চালক মোঃ সবুজ হোসেনর (২৬) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার পিয়াস উদ্দিন (২৪) ও আরোহী রতন দে (৪৫) নামের দু’ব্যক্তি আহত হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) সকালে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার সকালে চট্টগ্রাম থেকে ফল বোঝাই করে একটি ট্রাক রাঙ্গামাটি শহরে আসছিলো। ট্রাকটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় আসলে আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে চালক নিহত হন এবং আরো দুই জন আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহত চালকের বাড়ি রাঙ্গামাটি রির্জাভ বাজার এলাকায়,আহত হেলপারের বাড়ি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এবং আহত রতন দে’র বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।