শিরোনাম
কাপ্তাইয়ে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসনবিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও এবং সেনাবাহিনীব্যাটারি চালিত গাড়ির চার্জ দিতে গিয়ে মাটিরাঙ্গায় বৃদ্ধের মৃত্যু আহত ২প্রকৃতি সংরক্ষণে জাতীয় স্বীকৃতি পেলেন মাটিরাঙ্গার মাহফুজরাজস্থলীতে ছাত্রদলের সদস্যরা দুর্গত মানুষের জন্য খাবার বিতরণ করলোবান্দরবনের থানচিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ১৫ আশ্রয় কেন্দ্রবান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতু

নাইক্ষ্যংছড়িতে প্রায় ১০ হাজার পিচ ইয়াবাসহ আটক ২

৪৫

॥ মোঃ মুবিনুল হক, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ১শত ৬৩ পিচ ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে বিজিবি । গত বৃহস্পতিবার গভীর রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকটা এলাকার মোহাম্মদ হোছনের ছেলে মোঃ ইসমাইল (৩৫) এবং তারঁ স্ত্রী খতিজা আক্তারকে ইয়াবাসহ আটক করা হয়।

বিজিবি’র পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কচ্ছপিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের ফাক্রিকটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন বিজিবি। এ সময় তাদেঁর বাড়িতে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা’র বাজারমুল্য ২৭ লক্ষ ৪৮ হাজার ৯শত টাকা।

এ ঘটনায় ইয়াবাসহ আটকৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে রামু হস্তান্তর করা হয়েছে। ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ পাচার ও মাদক ইয়াবা সহ অন্যান্য যে কোন অবৈধ পণ্য সামগ্রী এবং এই এলাকায় যে কোন সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।