শিরোনাম
মানিকছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য বিষয়ক সংবাদ সম্মেলনকাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সংক্রান্ত সংবাদ সম্মেলনমাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাতোমাদেরকে ভালো মানুষ হতে হবে শিক্ষার্থীদের সংবর্ধনায় অধিনায়ক আজমদুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবি

মামুনুলের পক্ষ নিয়ে পদ হারালেন রাঙ্গামাটি পৌর ছাত্রলীগ নেতা

১০৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ফেইসবুকে ‘হফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে প্রচারণা চালানোর’ অভিযোগে রাঙ্গামাটি পৌর ছাত্রলীগের নেতা আবির হাসানকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটি পৌর ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছেন সংগঠনটি।

অব্যাহতি প্রাপ্ত আবির হাসান রাঙ্গামাটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজে অধ্যায়নরত ছিলেন।

রাঙ্গামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীন ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হাসানকে সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান করা হল। একই সাথে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।